সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে প্রতারকের নির্যাতনে অতিষ্ট এলাকাবাসির মানববন্ধন

বাগেরহাটে প্রতারকের নির্যাতনে অতিষ্ট এলাকাবাসির মানববন্ধন

মেহেদী হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের রামপালে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া মিজানুর রহমান ওরফে মজনুর বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (৮ অক্টোবর) সকালে রামপাল উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রোববার সকালে খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে গৌরম্ভা এলাকাবাসীর আয়োজনে শ্রীরম্ভা ও নোয়াল তলা, বর্ণী এলাকার নাইম শেখ, কামরান শেখ, মমতাজ বেগম, শিমুল,রুবেল, শুকুর আলি, মহিদ শেখ, ওবায়েদ শেখ, তরিকুল ইসলাম বক্তব্য দেন। এসময় গৌরম্ভার শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, আমার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ১লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু চাকরি দেয়নি। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বলে এসে দিতেছি। আমি এর বিচার চায়।

ভুক্তভোগী নাইম শেখ বলেন, ভাঙ্গারি বিক্রয় কথা বলে আমার বন্ধুর বাবার কাছ থেকে ৫২ লক্ষ ৫০ হাজার টাকা তার সোনালী ব্যাংকের এর মাধ্যমে প্রতারণা করেছে তাই এলাকার সকলের দাবি প্রতারক চক্রের মূল হোতা মিজানুর রহমান মজনুকে অতি দ্রুতই বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমান ওরফে মজনু এলাকায় চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত। সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা মুখ খুলেই উল্টো মজনুর হাতে হয়রানীর শিকার হন।

এছাড়া মিজানুর রহমান নানা কৌশলে থানা পুলিশের ভয়সহ সন্ত্রাসীদের দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছেন। যার কারনে এলাকার সাধারন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমরা প্রশাসনের কাছে প্রতারক মিজানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত মিজানুর রহমান মজনুর সাথে সাংবাদিকরা যোগাযোগ করতে তার মুঠো ফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers