চুলকাটি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খানপুর ইউনিয়নের রণজিৎপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি”র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার সময় খানপুর ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমন শেখ, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ ইয়াসিন সেখ, বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম, ছাত্রনেতা শাহেদ হাসান পাভেল প্রমূখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি”র সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply