শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা

সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা

চুলকাটি প্রতিনিধি
খুলনা প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। যা নিয়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় নেতার মদদে কিছু দুর্বৃত্ত, যাদের মধ্যে কথিত মাদক ব্যবসায়ী ও টোকাইদের সম্পৃক্ততার রয়েছে বলে জানা যায়, পরিকল্পিতভাবে ওই প্রার্থীর ওপর হামলা চালায়। হামলার ঘটনাটি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এই হামলার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান, মিজানুর রহমান মিঠু, অমিতকর বিলাস, জাকারিয়া শাওন, রিয়াদ মোড়ল, মজনু শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, মুরাদ শেখ, শেখ সাজ্জাদ হাসান ইমরুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বিবৃতিতে জানান সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers