সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজার, ভট্ট আবাসন প্রকল্প এলাকা এবং হাকিমপুর’সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভট্ট আবাসন প্রকল্প এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, খানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বাকি বিল্লাহ, সেক্রেটারি কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, ইউপি সদস্য বিপুল আচার্য্য , বাপ্পি সাহা, জামায়াত নেতা হাসান শেখ, আব্দুল আলী, মারুফ বিল্লাহ, মাওলানা পারভেজ হোসেন, ইকরামুল হক বকুল’সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “আমরা মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি, এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মনও ভালো থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সমাজ থেকে অস্বচ্ছতা ও বিশৃঙ্খলাও দূর হোক। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। তিনি সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানান।

আগামীতে আধুনিক বাগেরহাট গড়ার পরিকল্পনা নিয়ে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন ও তাদের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers