সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক কর্তৃক চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়া পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওতায় আনার দাবীতে চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার সময় চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে ও কোষাধক্ষ্য অমিতকর বিলাস এর সঞ্চালায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল-মোংলা প্রতিনিধি সুজন মজুমদার, সহ-সভাপতি আকবর কবির পিন্টু, যমুনা টিভির রামপাল-মোংলা প্রতিনিধি মনোয়ার রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট রামপাল প্রতিনিধি মেহেদী হাসান, ইনকিলাব রামপাল প্রতিনিধি আমিনুল ইসলাম নান্টু, দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব, হারুন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, মজনু শেখ, তরিকুল মোল্লা, আসাদুজ্জামান শেখ সোবহান, জাকারিয়া হোসেন শাওন, রিয়াদ মোড়ল, সাকিব হাসান জনি, শৈশব, মুরাদ শেখ, ইমরুল হাসান সাজ্জাদ প্রমূখ। এসময় বক্তরা বলেন পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন মহিলাকে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক সিভিল পোষাকে শ্লীলতাহানি  করলে সেই ভিডিও সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করলে তাদেরকে ভিডিও ডিলিট করার জন্য নানারকম হুমকি ধামকিসহ তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে অপসারনের আল্টিমেটাম দেওয়া হয়। উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers