সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক প্রকাশ

“বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক প্রকাশ

সিলেট প্রতিনিধি

হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর  প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর,

কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান,ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

সাউথ লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবীশিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব‍্যক্তিত্ব মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও আনজুমানে আল ইসলাহ ইউকে’র  সাউথ ওয়েলস রিজিওনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ব্যাক্তিত্ব, তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers