বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার বাবুল শেখ নামের এক ভুক্তভোগী। শনিবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপ-প্রচার যিনি করেছেন তার বিচার দাবী করেছেন। লিখিত অভিযোগে বলেন, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার দিন ও সময় আমি কিংবা আমার ছেলে কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এমনকি ঘটনাস্থলটি আমার ব্যক্তিগতভাবে পরিচিতও নয়। সেখানে সংঘটিত কোনো হামলা, ভাঙচুর বা প্রতিমা ভাঙার ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে, এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি জমিজমা সংক্রান্ত বিরোধ। আমার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি রয়েছে। প্রায় ১৭ বছর আগে আমি সরল বিশ্বাসে ধ্রুব বিশ্বাস (পিতা– কালা চাঁদ বিশ্বাস)-কে উক্ত জমি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। ব্যবসায়িক কারণে দীর্ঘ সময় এলাকার বাইরে থাকায় আমি নিয়মিতভাবে জমির তদারকি করতে পারিনি।পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে আমাকে আসামি করার চেষ্টা করে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers