সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফকিরহাটে শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার  (২৮ নভেম্বর)  ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের উত্তরপাড়ায় শুভদিয়া সমাজ সেবা ক্লাব প্রাঙ্গনে গ্রামের প্রায় ৮০ জন অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা প্রশাসনের অন্যান্য উর্দ্ধতন কমকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্যগণসহ প্রায় ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আল মামুন শেখ। এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোঃ আলমগীর গাজী। অনুষ্ঠানের শুরুতেই শুভদিয়া সমাজসেবা ক্লাবের সভাপতি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ক্লাবের সভাপতি আল মামুন শেখ ক্লাবটির কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। গত ২০২৩ সালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত শুভদিয়া সমাজ সেবা ক্লাব এযাবৎ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে, মাদক নিয়ন্ত্রণ, অসহায় ব্যক্তিদের সহযোগিতা, রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচী, যুব সমাজকে সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করা ইত্যাদি জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবটি ইতোমধ্যে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে এ ধরনের সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলকে সমাজের উন্নয়নে একত্রে কাজ করা ও আন্তরিক সহযোগিতার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমুনা আইরিন তার বক্তব্যে ক্লাবের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসন হতে ক্লাবটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers