শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।  মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম,এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers