বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি
চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চুলকাটি স্বাধীনতা চত্বরে শহীদ মিনারে পুষ্প¯বক অর্পনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আঃ কুদ্দুস, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক শওকাত হাওলাদার, মিন্টু, ডাঃ নিতাই বাবুসহ বাজার কমিটির নেতৃবৃন্দ। চুলকাটি পুলিশ
তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক বিএম আলমগীর এর নেতৃতে সকল শহীদদের প্রতি সেলুদ প্রদর্শন এবং চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের স্মরণে চুলকাটি স্বাধীনতা চত্বরে শহীদ মিনারে পুষ্প¯বক অর্পন করেন চুলকাটি পলাশ কিন্ডারগার্ডেন, চুলকাটি কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
Leave a Reply