মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী মাষ্টার আবু জাফর শেখ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের অহেদ মোড়লের কাছ থেকে গত ইংরেজি ১৬-০৩-১৯৭৭ সালে ২১০৭ নং দলিলে কবলামু্লে ০.২৩ একর জমি খরিদ করেন। তিনি ১১৯ নং গোবিন্দপুর মৌজার এসএ ৪৪০ খতিয়ানের সাবেক ১৯২৬ ও বর্তমান ৫১৪৪ দাগের ০.৪৮ একর জমির মধ্যে ০.২৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকলেও বিগত সরকারের আমলে প্রতিপক্ষ একই গ্রামের আমির হোসেন শেখের ছেলে ফরহাদ শেখ তাদের জমি দাবি করে জোরপূর্বক জমিটি দখলে রাখার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় শালিশ বৈঠকে জমি বুঝে দেয়ার কথা বলা হলেও ফরহাদ শেখ জমি বুঝে দেননি বরং তিনি জমি দখলে রাখতে মামলা মকদ্দমা করে হায়রানি করছেন বলে ভুক্তভোগী লিখিত সংবাদ সম্মেলনে জানান। অভিযোগের বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা জায়গা পাবে তবে যা পাবে, তার বেশী তারা ভোগদখলে আছে। ভুক্তভোগী মাপজোক করে বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers