রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা
জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি

জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি

বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হবে আগামীকাল (রোববার)। এ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ৬ সেপ্টেম্বর, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমান। সভাকে সফল করতে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রম চালানো হচ্ছে। আয়োজকরা জানান, ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তাঁদের ভূমিকা আরও জোরদার করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কমিটি গঠনের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers