শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব এর আয়োজনে সাংবাদিক হত্যার বিচার চাই ব্যানারে প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও বাংলাদেশের কাগজ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে আহতকারীদের ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টার সময় চুলকাটি প্রেসক্লাবের সামনে খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কে আয়োাজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। একই সাথে দেশব্যাপী সকল সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহ্বান জানানো হয় এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক সাগর রুনির সাংবাদিক হুমায়ুন কবির বালু ও সাংবাদিক মানিক সাহার হত্যার বিচারের দ্রুত দাবী জানানো হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে চুলকাটি প্রেসক্লাব এর সভাপতি দৈনিক প্রবাহ পত্রিকার চুলকাটি প্রতিনিধি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত টিভি জেলা প্রতিনিধি, মোঃ হেদায়েত হোসেন লিটন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি, মুনাওয়ার হোসেন রনি যমুনা টিভি মোংলা প্রতিনিধি, শৈকত মন্ডল ডিবিসি নিউজ,মোঃ সোহেল দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি, এস এম মিজানুর রহমান রুবেল জেলা প্রতিনিধি দৈনিক যশোর বার্তা, সাগর মন্ডল দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম রাকিব দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান দৈনিক জন্মভূমি চুলকাটি প্রতিনিধি, সহসভাপতি মাহফুজুর রহমান সংযোগ প্রতিদিন খুলনা প্রতিনিধি, অর্থ সম্পাদক অমিতকর বিলাস দৈনিক সময়ের খবর চুলকাটি প্রতিনিধি, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান দৈনিক পূর্বাঞ্চল ভ্রাম্যমাণ প্রতিনিধি, মিজানুর রহমান মিঠু দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি, মোঃ মজনু শেখ ঢাকা পোস্ট ৭১ বাগেরহাট সদর প্রতিনিধি, জাকারিয়া হোসেন শাওন, মোঃ মেহেদী হাসান দৈনিক খুলনাঞ্চল রামপাল প্রতিনিধি, সাকিব হাসান জনি দৈনিক খুলনা গেজেট চুলকাটি প্রতিনিধি, রেজওয়ান মাহমুদ শৈশব, সাজ্জাদ হাসান ইমরুল সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি, মুরাদ শেখ, ফকির আসাদুজ্জামান দৈনিক রুপকার, মোঃ তরিকুল মোল্লা দৈনিক খুলনা চুলকাটি প্রতিনিধি এসময় বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers