বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন

মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, শেখ মিরানুজ্জামান মিরন, মাহফুজুর রহমান, জিএম মিজানুর রহমান, মিজানুর রহমান মিঠু, অমিতকর বিলাস, আসাদুজ্জামান শেখ, জাকারিয়া হোসাইন শাওন, রিয়াদ মোড়ল, মজনু শেখ, রুম্মান মাহমুদ শৈশব, তরিকুল মোল্লা, মুরাদ শেখ, শেখ সাজ্জাদ হোসেন ইমরুল প্রমূখ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ পড়ান। এক শুভেচ্ছা বার্তায় চুলকাটি প্রেসক্লাব এর নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলামের দায়িত্ব প্রদান করা হয়। বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনমুখী কর্মকান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। চুলকাটি প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। একই সাথে বাগেরহাট-৩ আসনসহ সমগ্র দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers