বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বেতাগায় ৩য় তপন স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

বেতাগায় ৩য় তপন স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় তৃতীয় তপন স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ফুটবলার হৃষিকেশ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পৌর মেয়র ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি খাঁন হাবিুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের সহ-সভাপতি অমিত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও মেসার্স বেতাগা ট্রেডার্স এর পরিচালক আনন্দ কুমার দাশ।মেসার্স বেতাগা ট্রেডার্স এর সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠিত এ খেলায় ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড ১-০গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রাফি অর্জন করেন, এই নিয়ে তারা টানা তৃতীয় বারের মত শিরোপা অর্জন করলেন। খেলায় রার্নাস-আপ হয়েছেন বাগেরহাটের বারুইপাড়ার ফেন্ডস একাডেমী একাদশ। খেলায় বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ, মুলঘর ইউনিয়ন পরিষদ ও বারুইপাড়া ফ্রেন্ডস একাডেমি একাদশ অংশ গ্রহন করেন। খেলা পরিচালনা করেন, পলাশ সেন, তাঁকে সহযোগীতা করেন, জীবন দাশ, লাচ্চু মোড়ল ও আজমল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন মিঠুন কুমার দাশ। খেলায় নাইজেরিয়া দেশের চুকা সামসি রিয়ার্ড ও আম্মানসহ জাতীয় দলের নামী-দামী খেলোয়াড়রা অংশ গ্রহন করেন। উৎসব মুখর ও উত্তেজনা পূর্ণ এ খেলায় প্রায় ১০ হাজার ফুটবল প্রেমী খেলা উপভোগ করেন। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ইউপি চেয়ারম্যান যথাত্রমে এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এম.ডি সেলিম রেজা, মোঃ রেজাউল করিম ফকির, মোড়ল জাহিদুল ইসলাম ও মোঃ ফারুকুল ইসলাম ওমরসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers