বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সৈয়দপুর প্রিমিয়ার লীগ আসর-৬ এর নিলাম অনুষ্টিত, খেলা শুরু ৩১ জানুয়ারি

সৈয়দপুর প্রিমিয়ার লীগ আসর-৬ এর নিলাম অনুষ্টিত, খেলা শুরু ৩১ জানুয়ারি

চুলকাটি প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে সৈয়দপুর প্রিমিয়ার লিগ-২০২৬ ইং, সিজন-৬ এর নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে এ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। ফিতা কেটে খেলোয়াড় নিলামের উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আশরাফ ঢালী। রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও সৈয়দপুর প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির পরিচালক মো: মজনু শেখের সঞ্চালনায় নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর মাহমুদ রাজন, বাগেরহাট সদর থানার সেচ্ছাসেবক দলের আহবায়ক ফকির মাসুম বিল্লাহ, বাগেরহাট সদর থানার ছাত্র দলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো: আরিফ শেখ, চুলকাটি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুকা গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাকিন বিশ্বাস, কুদ্দুস হাজরা ও মোঃ টুকু প্রমুখ। সৈয়দপুর প্রিমিয়ার লিগ আসর-৬ এর উদ্বোধনী ম্যাচ আগামী ৩১ জানুয়ারি উদ্বোধনের মধ্যে দিয়ে পর্দায় উঠবে এবং নিলাম অনুষ্ঠানে নিবন্ধনকৃত ১৫০ জন খেলোয়াড়’সহ অসংখ্য ক্রিকেটপ্রেমী’রা নিলাম অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers