শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রামপালে শিশুদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ফয়লাহাট বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ দলীয় নেতৃবৃন্দ। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ফুটবল, হা-ডু-ডু, কাবাডি, বৌ-চি, কানা মাছিসহ বিভিন্ন জনপ্রিয় খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্তমানে শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers