সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক তরিকুল মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান। এ সময় অন্যান্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনজুর আলম, নূর মোহাম্মদ শেখ, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মনি শংকর কুন্ডু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুমার কুন্ডু, শুক্লা রানী সাহা, শেখ আসিফ ইকবাল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ ঢালী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers