শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের বেতাগায় চার দলীয় ফুটবল টুর্ণামেন্টে বেতাগা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ফকিরহাটের বেতাগায় চার দলীয় ফুটবল টুর্ণামেন্টে বেতাগা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আলমগীর হোসাইন,নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে বেতাগা স্পোর্টিং ক্লাবের আয়ােজনে স্বর্গীয় মনােরঞ্জন দাস স্যার স্মৃতি চার দলীয় ফুটবল টুর্ণামটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রবিবার ( ৩রা সেপ্টেম্বর) বিকাল ৪টায় বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত যুবসমাজ গঠনের লক্ষে আয়ােজিত এ টুর্নামেন্টে বেতাগা স্পোর্টিং ক্লাব বনাম কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলায় কােন দল গােল করতে না পারায় খেলা ট্রাইব্রকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে বেতাগা স্পোটিং ক্লাব ৩-১ গােল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় ও বেতাগা ইউপি চেয়ারম্যান মাে: ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের হাতে পুরস্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এ সময় শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গােপাল দাস, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, প্রধান শিক্ষক বিধান কুমার দাশ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার তুলে দেয়া হয় আমন্ত্রিত অতিথি, ম্যাচ অব দ্য ম্যাচ সহ উভয় দলের খেলোয়াড়দের হাতে। খেলা পরিচালনায় ছিলেন যথাক্রমে সৌমিক পাল, পলাশ দাস ও জীবন দাস। খেলাটি হাজার হাজার দর্শক আনন্দচিত্তে উপভােগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers