সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“আলতাপ সভাপতি/আওয়াল সম্পাদক” ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আ’লীগের সম্মেলন

“আলতাপ সভাপতি/আওয়াল সম্পাদক” ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আ’লীগের সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৬নং ওর্য়াড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মোঃ আলতাপ সরদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন, আওয়ামী লীগের স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি মানুষ পেতে শুরু করেছে। আওয়ামী লীগ জনগনকে যা বলে তা তারা করে দেখাই। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারী জনগনের ভাগ্যে পরিবতন ঘটিয়ে দেশকে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত করে দেখিয়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানন। উদ্ভোধক ও প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ। ইউনিয়ন আ’লীগের দপ্তন সম্পাদক মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, যুবলীগের নেতা মোঃ সেলিম শেখ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা প্রমুখ। সভা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটা-ভোটির মাধ্যমে মোঃ আলতাপ সরদারকে পূনঃ সভাপতি ও আব্দুল আওয়াল-কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers