সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
এস.এম আমজাদ হোসেন- বাগেরহাটের শিল্পপতি ও আত্মকর্ম সংস্থানের একটি বহুল আলোচিত নাম

এস.এম আমজাদ হোসেন- বাগেরহাটের শিল্পপতি ও আত্মকর্ম সংস্থানের একটি বহুল আলোচিত নাম

লখপুর,নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেও যিনি কখনো দৌড়াননি সরকারি চাকুরির নেশায়। ছোটেননি বিদেশের মাটিতে । স্বপ্ন দেখেছেন আত্মকর্ম সংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও এলাকার মানুষের বেকারত্ব দূরীকরনের।স্বপ্ন পূরনের লক্ষ্যে নিৱন্তর প্রচেষ্টা অবশেষে সফল হয়েছেন তিনি । যিনি একাধারে দানবীর, শিল্পপতি ,ব্যংকার, শিক্ষানুরাগী ও সমাজ সংষ্কারক। তিনি শুধু বাংলাদেশে নন আন্তজার্তিক পরিমন্ডলেও পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের প্রিয় লখপূরকে।

১৯৫৪ সালে ঐতিহ্যবাহী লখপূরে জন্মগ্রহণ করা সেই মহান ব্যক্তিটি তিনি আর কেউ নন, দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, লখপূরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, আপমর জনসাধারনের অন্তরে জায়গা করে নেওয়া প্রিয় মুখ-প্রিয় মানুষ

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম নড়েসরে বসেছে আনীত অভিযোগ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে তিনি সংবাদ প্রকাশের প্রতিবাদ ও জানিয়েছেন। 

এস.এম আমজাদ হোসেন যশ ও খ্যাতির চরম শিখরে অবস্থান করেও যিনি কখনও ভূলে থাকেননি তার শৈশবে বেড়ে উঠা স্মতিবিজড়িত প্রিয় গ্রাম ও প্রিয় মানুষদের ।ভূলে যাননি লখপূরকে। তেমনি মনে রাখতে ভূল করেননি লখপূরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের দু:খ-দূর্দশার কথা।নির্যাতিত ও অসহায় মানুষদের দেখলেই ডুকরে কেদেঁ উঠে তার মন! অঝর ধাৱায় রক্তক্ষরণ ঘঠে তার অন্তরে! তিনি চেষ্টা করেন সাধ্যানুযায়ী সাধারন মানুষের সমস্যা দূরীকরণে। সূদূর বিদেশের মাটিতে থাকলেও তার হৃদয়টি অবস্থান করে প্রিয় জন্মভূমি লখপূরে।

নারীর টানে সূযোগ পেলেই ছুটে আসেন লখপুরে শোনেন সাধারন মানুষের কথা। যার সর্বদা ভাবনা লখপূরের মাটি ও মানুষকে নিয়ে। প্রিয় এই মানুষটি হাজার বছর বেঁচে থাকতে চান লখপূর বাসীর অন্তরে ।মহান এই ব্যক্তিটির লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে শেখ হেলাল উদ্দীন এমপি ও বাবু স্বপন দাসের সহযোগীতায় দেশের সাথে তাল মিলিয়ে লখপুরকে এগিয়ে নেওয়া ।স্বপ্ন দেখেন শোষণ ,দূর্নিতী ও নিরক্ষর মুক্ত একটি সুথী ও সমৃদ্ধশালী লখপুরের ।

বর্নাড্য কর্মময় জীবনের অধিকারী প্রিয় এই মানুষটির শেষ ইচ্ছা জীবনের বাকিটুকু পথ সুখে-দুঃখে লকপুর বাসীর পাশে থাকার।খুলনা-বাগেরহাটের শিল্পবিপ্লবের মহানায়ক, যুব সমাজের আইডল ,লখপুরের সূর্য্যসন্তান শ্রদ্ধেয় “এসএম আমজাদ হোসেন “খানজাহান আলীর পূণ্যভূমি বাগেরহাটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers