বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি-৩ এর আর্থিক সহযোগীতায় ২০২০-২১অর্থ বছরে ২টি কিন্ডার গার্ডেন স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই স্কুল ব্যাগ বিতরন করা হয়। প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব প্রসুন দাশ এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ আলামিন শেখ, ইউপি সদস্য হারুনার রশিদ, বিল্লাল হোসেন মিলন ও খুকুমনি বেগম।
Leave a Reply