সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে ১৫জন আহত : খুমেকে ভর্তি

ফকিরহাটে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে ১৫জন আহত : খুমেকে ভর্তি

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ফ্রি-করোনা টিকার রেজিষ্টেশন ও র্কাড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১০টায় দিকে উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের খাজুরা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টায় সময় খাজুরা ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ এর সম্পর্কে সাবেক মেম্বর শেখ আলীবুদ্দিন এর লোকজন বিশ্রী ভাষায় ফ্রি-করোনা টিকার রেজিষ্টেশন ও র্কাড দেওয়া নিয়ে নানা ধরনের কথার্বাতা বলাতে শুরু করেন। এসময় বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ এর লোকজন তার প্রতিবাদ করলে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতরা হলেন বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ গ্রুপের জিয়ার শেখ (৪০), ইউসুফ শেখ (৫০), আবুল শেখ (৪০), বাপ্পি শেখ (২২), রহমান শেখ (৪৫), মাফুজ শেখ (১৫)। সাবেক মেম্বর শেখ আলীবুদ্দিন গ্রুপের শাহাবুদ্দিন খোকন (৫০), ডালিম হাওলাদার (৩৫), বাদল ফারাজী (৪০), নিয়ামুল হোসেন (২৫) ও রিয়াজে শেখ (৩৫)। এদেরকে ঐ রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers