সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ছিনতাই আটক-২

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ছিনতাই আটক-২

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে দু’জন ছিনতাইকারীকে আটক করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ জানান, মোল্লাহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশি দু’জন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন। এসময় তারা সুকৌশলে চালককে কপির সাথে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে আসে। এমন গোপন খবরের ভিক্তিতে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশি চেকপোস্ট বসিয়ে তার নেতৃত্বে সাজেন্ট কামরুজ্জামান, এএসআই শুকুর মুন্সি সঙ্গী ও ফোর্সরা হাতে-নাতে দু’ছিনতাইকারীকে ইজিবাইক সহ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers