সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে ১৪ আগস্ট থেকে

ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে ১৪ আগস্ট থেকে

চুলকাঠি ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্টের পরিবর্তে ১৪ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করা হচ্ছে

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সেটিকে এক সপ্তাহ পিছিয়ে ১৪ আগস্ট করা হয়েছে। যা পুরোদমে চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। তবে আগামী ৭ আগস্ট চলবে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচী। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ বুলেটিনে এ তথ্য জানায়।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা ও করোনার টিকা কার্যক্রম আরও জোরদার করা নিয়ে গত মঙ্গলবার সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিভিন্ন বাহিনী–সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সিদ্ধান্তগুলো জানান।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers