সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে ইউনিয়ন বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে ইউনিয়ন বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধিঃ

প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যোগে মাগরিব বাদ মানিকতলা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যোগে এশা বাদ সিএন্ডবি বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম পল্টু।

রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ সালাম বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দিন, সাইফুজ্জামান বাবু, শেখ মাহফুজুর রহমান সেন্টু, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সম্পাদক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া একজন মহিয়সী নারী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তিনবার রাষ্ট্রনায়ক হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি আসলেই একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ছিলেন। আমি আজ তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers