শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন

চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে ফিতা কেটে পুজার আনুষ্ঠানিকতা উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম। রবিবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সময় চুলকাটি বনিকপাড়া সর্বাজনীন মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন ও ফিতা কেটে দূর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি লেয়াকত সর্দার,বাগেরহাট পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, বাগেরহাট সদর উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সদর থানার ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব প্রমূখ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বাবলু পালের সঞ্চালনায় প্রধান অতিথি এমএ সালাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরও সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাশে ছিলাম এবং থাকবো। গত ৫ আগস্টের পর পূজা উদযাপন হয়েছিলো আপনাদের এই পূজা মন্দিরে এসেছিলাম এবারে আপনাদের পাশে আছি। পূজা উদযাপনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সেচ্ছাসেবক দলের কর্মীদের বলেনটিয়ার কার্ড দিয়েছি তারা যাতে আপনাদের মন্দিরে কোন অপশক্তি প্রবেশ না করতে পারে সেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। আপনারা নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারেন। তিনি আরো বলেন এই পূজা মন্দিরটি অস্থায়ী ভাবে পূজা উদযাপন করা হয় আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মন্দিরটি স্থায়ী করে দেওয়ার আশ্বাস দেন। পূজা উদযাপনের উদ্বোধন ঘোষনা করেন এবং পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে খানপুর ইউনিয়ন বিএপির সভাপতি খান হাজিফুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএপির সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি দিপাংকর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু ও চুলকাটি বাজার ব্যবসায়ীসহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers