সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুলকাটি প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুলকাটি প্রতিনিধি।।
বাগেরহাটের উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রæত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চুলকাটি প্রেসক্লাবের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার সুস্থতার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা দেশব্যাপী দোয়া ও প্রার্থনা করে আসছেন। তার আরোগ্য রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে।
চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের আহবায়ক আছাবুদুল্লাহ ইসলাম জুয়েল, সদর থানার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সদর থানার সদ্য সাবেক ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, সেলিম শেখসহ চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নই তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক। তার দ্রæত সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। অংশগ্রহণকারীরা দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের স্থিতিশীলতা এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers