বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি’র পিতা আঃ রশিদ শেখ (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় খুরনায নিজ বাসভবন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ মাগরিব মরহুমের নামাজের জানাজা শেষে তার গ্রামের বাড়ি বাগেরহাট সদরের সুগন্ধিতে পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হয়েছেন।

বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি’র পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান শান্ত, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers