সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুগন্ধিতে ভয়াবহ অগ্নিকান্ড অসহায় পরিবারকে সহায়তা প্রদান বিএনপি নেতা এম এ সালামের

সুগন্ধিতে ভয়াবহ অগ্নিকান্ড অসহায় পরিবারকে সহায়তা প্রদান বিএনপি নেতা এম এ সালামের

চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি উত্তর পাড়া এলাকার শেখ ইউনুস আলী’র বসত ঘর আগুন লেগে পুড়ে অঙ্গার। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন লাগা পরিবারের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের লোকজন’সহ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন। আগুনের লেলিহান বসতঘর’সহ ঘরে থাকা মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারটির সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে। আগুন লাগার বিষয়টি জানতে পেয়ে বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান শান্ত, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, আলহাজ্ব আশরাফ ঢালী, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers