শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ জানুয়ারি) দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক মোঃ সেলিম মাসুদ বলেন আমরা জানি, “সুস্থ দেহ সুন্দর মন” আমার মন যদি ভালো থাকে তাহলে আমার শরীর ভালো থাকবে। এজন্য আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ হতে হবে। মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে প্রতিদিন মাঠে আসতে হবে এবং খেলাধুলা করতে হবে। এতে করে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers