বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রাখালগাছিতে তারুণ্যের উৎসব উদযাপিত

রাখালগাছিতে তারুণ্যের উৎসব উদযাপিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও ক্রীড়া প্রতিযোগিতা আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খানের সভাপতিত্বে এবং ইউপি সচিব চিরঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক শেখ সাইফুজ্জামান বাবু, হাসান আল মামুন বাপ্পি, শেখ আল মাহমুদ দীপু, শেখ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বাহক শেখ মিজানুর মাহমুদ রাজন, সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক খান গোলজার হোসেন, সৈয়দ তৌহিদুল হক, শেখ নাজমুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাকিম বিশ্বাস, ক্রীড়াবিদ শাহজাহান, বিএনপি নেতা মুরসালিন, ছাত্রনেতা নাহিদ হাসান সোহাগ প্রমুখ। এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত বাংলাদেশ, জবাবদীহি মূলক সরকার, মেধা ও যোগ্যতার মূল্যায়ন, অন্যায়-অবিচার, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers