সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ও খানপুর ইউনিয়নে চলছে জাতীয়তাবাদী দলের সদস্য তালিকা প্রণয়নের উৎসব

রাখালগাছি ও খানপুর ইউনিয়নে চলছে জাতীয়তাবাদী দলের সদস্য তালিকা প্রণয়নের উৎসব

চুলকাটি প্রতিনিধি।।
বাগেরহাটের রাখালগাছি ও খানপুর ইউনিয়ন ব্যাপী চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর দলীয় সদস্য ও দলীয় ভোটার তালিকা প্রণয়নের মহা উৎসব। দলীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিষ্ট সরকারের মামলা ও হামলার কারণে দেশের বৃহত্তম এ রাজনৈতিক দলটি দলীয় কার্যক্রমও সঠিকভাবে করতে পারেনি। ৫ আগষ্টের বিপ্লবের পর আজ জাাত নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এবং সকল রাজনৈতিক দল তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএনপির দলীয় সাংগাঠনিক কার্যক্রম সুসংগঠিত ও ত্বরান্বিত করতে ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীদের সাজিয়ে তোলার উদ্দেশ্যে সুদৃঢ় কমিটি গঠন করা হচ্ছে। বাগেরহাটের জেলা নেতাদের আসনভিত্তিক দায়িত্ব বন্টন করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের লক্ষ্যে চলছে দল ও দলের কমিটি গঠনের কার্যক্রম। দলীয় নেতা-কর্মীরা উৎসব মুখর পরিবেশে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গতকাল বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিনের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে সভা করতে দেখা গেছে। একইভাবে রাখালগাছি ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা- কর্মীদেরও দল গঠনের কার্যক্রম নিয়ে ব্যস্ত দেখা যায়। জেলার অন্যান্য ইউনিয়নেও বিএনপির নেতা-কর্মীদের দলের কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছে বলে জানা গেছে। বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমম্বয়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান,” যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মুল্যায়ন করা হচ্ছে। ওয়ার্ড থেকে দলীয় সদস্যদের তালিকা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers