শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আবু বকার সিদ্দীক হিরা, নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার) জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এবং কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অতিথিরা বলেন, শিশু-কিশোদের মানস গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীর মনে আনন্দ দেয় ও প্রফুল্ল রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। তাই আমরা শিশুদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদের মনকে উৎফুল্ল করে রাখবো এ কথা বলেন অতিথিবৃন্দ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ , অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers