বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট কনকপুর গ্রামের মৃত আজগর আলী মোড়লের সহধর্মিণী আলেয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে খুলনা আকিজ গ্রæপের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ডিসেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় আজ রবিবার (৩ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮ টার সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতী-নাতনিসহ অসংখ্য গুনাহগারী রেখে গেছেন। পাচ ভাইয়ের মধ্যে ছোট ছেলে খুলনা প্রকৌশলী প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে আজ (৩ ডিসেম্বর) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকের দ্বায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক ড. মোঃ বশির উদ্দিন তার মা’য়ের মৃত্যুতে সর্বশান্ত হয়ে পড়েছেন। বাগেরহাটের কৃতিসন্তান অধ্যাপক ড.মোঃ বশির উদ্দিন এর মাতার মৃত্যুর খবর শুনে গভীর সমবেদনা জানাতে ছুটে আসেন বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মীরা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার রুহের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে স্বামীর কবরের পাশে চিরশায়িত হন। মরহুমার রুহের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন সকল নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগন এবং বিভিন্ন মহলের শোক প্রকাশ।
Leave a Reply