সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের রাখালগাছিতে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের রাখালগাছিতে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৩ই অক্টোবর) বিকাল ৪টায় সি এন্ড বি বাজার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের সহ সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকার।

রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু।

এ সময় অন্যান্যের মধ্যে ষাটগম্বুজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার আলী হোসেন, খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা আলফাজ হোসেন, গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, খানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ কামাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সিথীন্দ্রনাথ দাস রনি, রাখালগাছি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা পারভীন, যুব মহিলা লীগের সভাপতি চন্দ্রনা রানী বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলিফ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দীপক সাহা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ আরিফুল ইসলাম-কে সভাপতি ও শেখ রুহুল আমিন-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers