সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদরের রাখালগাছিতে মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন শনিবার (৭ই অক্টোবর) বিকালে রাখালগাছি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ। সম্মানিত অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফা খানম।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাবেয়া রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রীনা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শক্তি নারায়ণ দাস, সাংগঠনিক সম্পাদক দীপংকর দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আ: সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা সুলতানা, জেসমিন আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মনিরা বেগম সহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শাহানারা পারভিন-কে সভাপতি এবং মিহিনা বেগম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
Leave a Reply