শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, মোংলা

মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত সারবাহী জাহাজের কাজ বন্ধ, অন্যান্য জাহাজের পণ্য ওঠানামাও বিঘ্নিত 

মোংলায় টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। এদিকে বৃষ্টিপাতে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। ঘরবাড়ী তলিয়ে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গেল রাতভর টানা বৃষ্টিপাত হয়েছে মোংলা বন্দরসহ আশপাশ এলাকা জুড়ে। বুধবার ভোর থেকে কখন একটানা আবার কখনও কখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এ উপকূল জুড়ে।

এদিকে বৃষ্টিপাতের কারণে বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত তিনটি সারবাহী বিদেশী বানিজ্যিক জাহাজের কাজ। বৃষ্টিতে সার ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বাকী ৬টি বিদেশী জাহাজের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট সঞ্চালনশী মেঘমালা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মোংলা বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর লঘুচাপের সৃষ্টি হওয়াতে মঙ্গলার দিন-রাতে সমানে ও বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। তবে এমন পরিস্থিতি আগামী তিনদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers