বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে

মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে

ব্যবসা-বান্ধব অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় আমদানি-রপ্তানিকারকদের দৃষ্টি এখন মোংলা সমুদ্রবন্দরের দিকে। এর ফলে চলতি অর্থবছরের শুরুতেই বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। বন্দর ব্যবহারকারীদের সুবিধা অব্যাহত রাখতে নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ ও ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল ২১ হাজার ৪৫৬ টিইইউ (TEUs)। আর চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান মুন্সি জানান, গেল অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বন্দরে কনটেইনারবাহী জাহাজের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। তাই মাত্র দুই মাসেই রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তিনি বলেন, তাঁদের প্রত্যাশা, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দ্বিগুণ হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক জানান, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ ও নানা সুবিধা বিদ্যমান থাকায় দেশি-বিদেশি আমদানি-রপ্তানিকারকদের নজর এখন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার দিকে। কারণ, চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন সহজ এবং খরচ সাশ্রয়ী। তাই মোংলা বন্দরকে ঘিরে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বন্দরে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো:
  • মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন,
  • পশুর চ্যানেলের সংরক্ষণমূলক ড্রেজিং,
  • নতুন জেটি নির্মাণ,
  • এবং ছোট-বড় আরও অনেক প্রকল্প,
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আবেদ আলী বলেন, শুধু মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আয় নয়, এ বন্দরের মাধ্যমে মোংলা কাস্টমস হাউজের রাজস্ব আয় বৃদ্ধি করাসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সুদূরপ্রসারী পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে আয় বৃদ্ধির কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers