সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মোংলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মাসুদ রানা,মোংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হয়ে র‍্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন,যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মো: আলাউদ্দিন, পৌর বিএনপি নেত্রী শামিমা লাইজু। পৌর মহিলা দলের বেবী রহমান, দুলি সরদার, মনি, কৃষক দলের পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, যুবদল নেতা মুহাম্মাদ মামুন, হোসেন গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপির – সভাপতি কামরুল ইসলাম, ওহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আদো প্রমুখ।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকে পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‌্যালিতে পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পৌর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

সন্ধ্যায় শ্রমিক সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে খুলনা থেকে আগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ১১ টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers