সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলার পশুর নদী থেকে নারী পাইলটের লাশ উদ্ধার

মোংলার পশুর নদী থেকে নারী পাইলটের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের তিন দিনের অভিযানে সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শনিবার(৮ নভেম্বর) জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটযোগে যাত্রা করে। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন রিয়ানা।  কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।  রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers