শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সিরাজগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সমন্বয়ে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরু করা হয়েছে । পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে-

সোমবার ( ৫ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে- ২ দিনব্যাপী হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -(১)মোঃ নুরুল হক, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ আহসান হাবীব প্রমুখ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট মেডিক্যাল ওয়েস্ট ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আমিনুল হক, বর্জ্য ব্যবস্থাপনার টেকনিক্যাল কনসালটেন্ট তরিৎ কান্তি বিশ্বাস।এ প্রশিক্ষণ কর্মশালায় মূলবিষয়বস্তু তুলে ধরেন, জাতীয় বিশেষজ্ঞ ইউনিডো এস.এম. জুবায়ের বিন আরাফাত।

স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ. কে. ফরহাদ হোসাইন।

এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, জেলা মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত ‘স্বপ্ন সংস্থা মেডিক্যাল বর্জ্য কার্য সম্পাদন করবে। এ প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ অংশ গ্রহন করে।

অতিথি গণ তাদের বক্তব্যে বলেন, হাসপাতাল বর্জ্য বা বায়ো মেডিক্যাল ওয়েস্ট বিষাক্ত বর্জ্য থেকে রোগ সংক্রমণের আশঙ্কা বেশি। তাই এই বর্জ্য ফেলার ক্ষেত্রে নিতে হবে বিশেষ সাবধানতা। বায়ো মেডিক্যাল ওয়েস্ট বিষাক্ত বর্জ্য ফেলার ক্ষেত্রে ভাগ করে ফেলতে হবে যারা এ বর্জ্য ফেলবে তাদের জন্যও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers