সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটের ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে গবাদি প্রাণির স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা ও পরামর্শ কার্যক্রম ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী ) দিন ব্যাপী বাগেরহাট সদর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী রকেট স্পোর্টিং ক্লাবের মাঠে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সেখানে গবাদি প্রাণির ফ্রি চিকিৎসা, পরামর্শ প্রদান এবং কৃমি মুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণির রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন, স্যালাইন প্রদান করা হয়। দুইশর অধিক গবাদি পশুর চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এই ক্যাম্পে। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ লুৎফর রহমান। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে গবাদি পশুকে চিকিৎসা প্রদান করেন বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: মো: ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সি.পি.এ রফিকুল ইসলাম জগলুর দিক নির্দেশনায় এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers