সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৫৭ বছর পরে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন, ডক্টর ফরিদ

৫৭ বছর পরে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন, ডক্টর ফরিদ

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে। উল্লেখ, রামপাল উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায় এ এলাকার পানিতে তীব্র লবণাক্ততা রয়েছে। অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা অনেক বেশী হওয়ায় তা পানের অনুপযোগী। যে কারণে এখানে সুপেয় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ ছাড়াও এ উপজেলার বেশ কিছু এলাকায় গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না সুপেয় পানির লেয়ার না পাওয়ায়। সরকারিভাবে সাধারণত হাজার ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হয়ে থাকে। কিছু কিছু এলাকায় হাজার থেকে ১২ শত বা ১৩ শত ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হলে সুপেয় পানির লেয়ার পাওয়া যায়।  বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখে ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো. হাদিউজ্জামান, শাকুর শেখ প্রমুখ।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers