সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি
চুলকাটিতে খুলনা কমিউনিটি আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির সেবা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টার সময় বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব এর আয়োজনে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা কমিউনিটি আই হসপিটাল চক্ষু শিবিরে একশত ৫০ জন দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর মাকেটিং ম্যানেজার উম্মে জাকিয়ার পরিচালনায় চক্ষু শিবিরের নিবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকেটিং অফিসার এস এম সজিব, মাকেটিং অফিসার মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, অমিতকর বিলাসসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর ডা. মাসুম বিল্লাহ (পিজিটি) রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদানসহ সল্প মূল্যে রোগীদের চশমা বিতরণ করেন। চুলকাটি প্রেসক্লাবে চিকিৎসা নেওয়া স্থানীয় রোগীরা জানায় দীর্ঘদিন পর আমরা চক্ষু শিবিরে সেবা পেয়ে আমরা খুব খুশি। পরবর্তীতে এধরণের সুযোগ সুবিধা ও সেবা পেতে পারি এআশা ব্যক্ত করেন। দিনব্যাপী চক্ষু রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রায় ৫০ জনকে নির্বাচিত করেন। খুলনা কমিউনিটি আই হাসপাতালে পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে তিনি জানান।
Leave a Reply