সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিনামূল্যে চিকিৎসা ঔষধ সামগ্রী দিল কোস্টগার্ড

বিনামূল্যে চিকিৎসা ঔষধ সামগ্রী দিল কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার, মোংলা

আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড’ স্লোগানকে সামনে রেখে সুন্দরবন উপকূলীয় এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
২৫ মে বৃহস্পতিবার  দুপুরে এতথ্য নিশ্চিত করেন  কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ.এম.এম হারুন অর রশীদ,বিএন।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  (২৫ মে) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মেডিকেল টিম সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান, সুতারখালী, কালাবগী ও কামারখালি এলাকায় গমন করে এবং সাড়ে ১১টা হতে  দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ২শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার এম শাওন মুরসালিন আলমান, এএমসি উপস্থিত ছিলেন।
এছাড়াও একইদিন সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানে লেফটেন্যান্ট জোবায়ের আহমেদ উপকূলীয় অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers