শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ঈদের খাদ্য উপহার পেলো মোংলা বন্দরের শ্রমিকরা

ঈদের খাদ্য উপহার পেলো মোংলা বন্দরের শ্রমিকরা

স্টাফ রিপোর্টার  (মোংলা) বাগেরহাট।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মোংলা বন্দরে জাহাজে কর্মরত অস্থায়ী শ্রমিক কর্মচারীদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশন ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার (১২ এপ্রিল) দুপুরে বন্দরের শ্রমিক কর্মচারী সংঘের তিন হাজার ৮০০ শ্রমিকদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, চিনি,আলু, লবন, সাবান ও দুধ। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন ও মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো: সুলতান হোসাইন খান, বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এস এম মোস্তাক হোসেন মিঠু, এইচ এম দুলাল, মোস্তফা জেসান ভূট্রো, শেখ কামরুজ্জামান জসিম, মশউর রহমান । বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দিক নির্দেশনার ফলে মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ চলছে। পদ্মা সেতু চালু হওয়াতে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরে থেকে ঢাকার দুরত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। বন্দরের শ্রমিক কর্মচারীই এই বন্দরের বড় শক্তি। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলা বন্দরকে আরও এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers