শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহীদ সুজা, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী ও দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাশ, যুগ্ম-আহবায়ক শেখ শরিফুল ইসলাম, ইউনিয়ন সভাপতি শেখ আছাবুর রহমান, সাঃ সঃ শেখ আসাদুজ্জামান আসাদ ও যুবলীগ নেতা জয়দেব কুমার দে। সভা শেষে মোঃ হাফিজুর রহমান-কে সভাপতি ও হাওলাদার আসাদুজ্জামানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আ’লীগ ও মোঃ ইমদাদুল হক রকিকে-সভাপতি এবং এসকে মেরাব মাকতাদুর-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড ছাত্রলীগের একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply