শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা উপহার

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা উপহার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রী, শিক্ষা মহাপরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ গিয়ে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এসব উপহার সামগ্রী তুলে দেন । অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কলেজ শাখা-১ এর উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কলেজ শাখা-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর হাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ কর্তৃক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত কলেজটি দক্ষিণ বাংলার মধ্যে অন্যতম নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি এ কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাস একাধিকবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। সৌজন্য সাক্ষাতকালে শেখ হেলাল উদ্দীন কলেজ ও মাউশির শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers