শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৩টি ওর্য়াডে ছাত্রলীগের সম্মেলন

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৩টি ওর্য়াডে ছাত্রলীগের সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তিনটি ওর্য়াডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৫টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, উদ্ভোধন করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, তথ্য ও গবেষনা বিষয় সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। প্রধান বক্তৃতা ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শেখ শরিফুল ইসলাম। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ এর সঞ্চলানায় এতে আরো বক্তৃতা করেন, আহবায়ক কমিটির সদস্য অঞ্জন চক্রবর্তী। সম্মেলন শেষে ৪নং ওর্য়াডে সাগর শেখ সভাপতি ও আলামীন সাইদ সাধারন সম্পাদক, ৫নং ওর্য়াডে আরিফুল ইসলাম সভাপতি ও ইয়াদুল ইসলাম ইমন সাধারন সম্পাদক, ৬নং ওর্য়াডে জাবেদ সরদার সভাপতি ও আকতারুজ্জামান সাব্বির-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। এর তিন মাস আগে ১নং ওর্য়াডে খায়রুল শেখ সভাপতি ও ইসমাইল মোল্লা সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে আকতার শেখ সভাপতি ও দ্বীপ্ত কুমার দাশ সাধারন সম্পাদক, ৩নং ওয়ার্ডে জয় কুমার দাশ সভাপতি ও আলামিন ভুইয়া সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers